সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরবঙ্গ ডার্বিতে আবার মুখোমুখি রংপুর-রাজশাহী

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দারুণ জমেছে এবারের বিপিএল। ঢাকা-কুমিল্লা-রংপুরের মতো দলগুলোকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট সিক্সার্স। নাসিরদের দাপটে বাকি পাঁচটি দল জয় পেয়েছে মাত্র একটি করে ম্যাচে। এখনো জয়ের খাতা খুলতে পারেনি রাজশাহী কিংস। শনিবার প্রথম জয়ের খোঁজে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমের দল।

বিপিএলের পঞ্চম আসরের প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগ রাজশাহী ও রংপুর। সেবার মাশরাফি বিন মুর্তজার রংপুরের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় মুশফিক-স্যামির রাজশাহী। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। এ ছাড়া ড্যারেন স্যামি ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন করেছেন ২৬ রান।

১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই অ্যাডাম লিথ ও জনসন চার্লসকে হারিয়ে বসে রংপুর। সেখান থেকে মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, বরি বোপারা ও থিসারা পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সহজ জয় পায় রংপুর।

বিপিএলের ঢাকা পর্বটাও শুরু হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসকে দিয়ে। দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মৌসুমের দ্বিতীয় উত্তরবঙ্গ ডার্বিতে খেলবে দুই দল। শক্তিমত্তায় অবশ্য রাজশাহীর চেয়ে কিছুটা এগিয়ে রংপুর। রবি বোপারা-নাফীস-মিঠুনরা ভালো ফর্মে রয়েছেন। এ ছাড়া বল হাতে মাশরাফি-মালিঙ্গারা প্রতি ম্যাচেই নিজের নামের সুনাম রাখছেন।

এবারের বিপিএলে ব্যাটিংটা বেশ ভোগাচ্ছে রাজশাহীকে। মুশফিক-মুমিনুল-মিরাজ-রনির মতো ব্যাটসম্যানরা হতাশ করছেন দর্শকদের। দুই ম্যাচে মুশফিক করেছেন মাত্র ২২ রান, মিরাজ ২৩, মুমিনুল ৩৩ রান করেছেন। এ ছাড়া ড্যারেন স্যামিও রানে নেই। এ ছাড়া বল হাতেও মিরাজ-স্যামিরা ছিলেন অনুজ্জ্বল।

বিপিএলের প্রথম পর্বে দর্শকদের হতাশ করেছে রাজশাহী। দেখা যাক, ঢাকা পর্বে দলটির ভাগ্য বদলায় কি না। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে হেরে যায় রংপুর। ঢাকায় জয়ে ফিরতে চাইবে দেশের সর্ব-উত্তরের দলটি। এখন দেখা যাক, মাঠের লড়াইয়ে কোন দল জেতে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা