,

বাতি নিভিয়ে `মেতে উঠেছেন’ নায়লা

news-image

বিনোদন ডেস্ক : ‘দে নারে নিভিয়ে রাতের বাতি, আয়নারে দু’জনে আজকে মাতি’- সুদীপু কুমার দ্বীপের এমন কথার গানে নায়লাকে দেখা গেল রাতের বাতি নিভিয়ে দিতে। আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’।

ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা। ছবিতে একটি আইটেম গান থাকছে যেটায় দেখা যাবে নায়লা নাঈমকে।

এরই মধ্যে ছবির প্রচার শুরু হয়েছে অনলাইনে, নভেম্বর মাসজুড়েই চলবে প্রচারকাজ। ছবির বাকিকাজগুলো সম্পন্ন হচ্ছে। ‘চল পালাই’ এর আইটেম গানটির শুটিং শেষের মাধ্যমে ক্যামেরার কাজ শেষ হবে।

বুধবার রাজধানীর এফডিসিতে কড়ইতলায় এই গানের শুটিং শুরু হয়েছে। আজ বিকেলেও শুটিং চলবে। প্রথমদিনের শুটিংয়ে অনবদ্য নায়লাকে দেখা গেল।

আবেদনময়ী এ লাস্যময়ী ধরা দিয়েছেন নীলচে বসনে। গানের কথার মতোই যেন আবেদন, আলো আঁধারীতে দেখা যাচ্ছে তাকে। যেন রাতের বাতি নিভিয়ে মেতে উঠছেন নায়লা।

দেবাশীষ বলেন, আইটেম গান বাকি আছে। দুদিন শুটিং চলবে এফডিসির কড়ইতলায় সেট বানানো হয়েছে। সেখানেই শুটিং হচ্ছে। প্রথমদিনের কাজ ভালোভাবে শেষ করেছি। নায়লার পারফর্ম এক্সপেক্টেড ছিল। ছবির সাথে এই আইটেম গান সমন্বিত হয়ে দর্শকদের বিনোদিত করতে পারবে বলে মনে করছেন দেবাশীষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর