,

অন্য ধর্মের পবিত্র স্থানেও নামাজ পড়া যাবে : সৌদি আলেম

news-image

সৌদি সিনিয়র আলেম কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া বলেছেন যে ইসলাম সহিংসতা, সন্ত্রাসের ধর্ম নয়, সহনশীলতা ও সম্পৃতির একটি ধর্ম। আল মানিয়া জোর দিয়ে বলেন যে মুসলমানরা সত্যিকার ইসলাম ধর্ম প্রচার করে। তারা বিভিন্ন ধর্মের লোকদের সাথে সহনশীল আচরণে নবীর আদর্শ অনুসরণ করে।

কুয়েতের আল-আন্বা নামক একটি সংবাদপত্রে আল-মানিয়ার একটি ফতোয়া প্রকাশিত হয়। ফতোয়ায় বলে যে মুসলমানরা মসজিদে, গীর্জা বা নিজগৃহে নামাজ আদায় করতে পারে। তিনি এই কথার উপর ভিত্তি করে বলেছিলেন যে, সমস্ত দেশই আল্লাহর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথা উদ্ধৃত করেছেন ‘পৃথিবী আমার জন্য সিজদা এবং পবিত্রতার একটি স্থান হয়েছে।’

আল মানিয়া বলেছেন, ইসলাম সহিংসতা ও সন্ত্রাসবাদের ধর্ম নয়। মুসলমানদের ইসলামী আকীদা (ধর্মীয় বিশ্বাস) মৌলিক নীতিমালার মধ্যে পার্থক্য থাকতে পারে না, তবে তারা মাজহাবে ভিন্ন হতে পারে।

অমুসলিমদের সাথে আচরণের বিষয়ে আল-মানিয়া একটি ঘটনা উল্লেখ করে বলেন, যখন রাসুল সা. মসজিদে নববী থেকে নাজরান খ্রিস্টানদের প্রতি একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলেন তখন তিনি তাদের জেরুজালেমে নামাজ পড়ার অনুমতি দিয়েছিলেন।

আল-মানিয়া জোর দিয়ে বলেন, যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো অনেক দেশে ইসলাম ছড়িয়ে পড়ে শুধুমাত্র মুসলিম বণিকদের ভালো আচরণের কারণে। ইসলাম নৈতিকতা সুন্দর আচরণ পছন্দ করে।

আল-মানাইয়া তাঁর কার্যালয় থেকে ১০ বছর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে, মুসলমানরা গীর্জাগুলোকে ঘিরে তাদের নামাজ আদায় করতে পারবে। তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন, নামাজ আদায়ের জন্য পবিত্র স্থান হওয়া জরুরী। তাইতো মুসলমানরা যে কোনো পবিত্র স্থানে নামাজ আদায় করতে পারবে। গাল্ফ নিউজ

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে