,

বিসিবির সঙ্গে যোগাযোগই করছেন না হাথুরু

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হঠাৎ করেই ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে কাজ করতে অনাগ্রহের কথা জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরুর এই ই-মেইলের জবাবে বারবার বিসিবি যোগাযোগের চেষ্টা করলেও তার দিক থেকে কোন উত্তর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বেক্সিমকোয় তার নিজের অফিসে বসে মিডিয়াকে এ তথ্য জানান তিনি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তার সঙ্গে আমার বেশ ভাল সম্পর্ক। আমার সাথে খোলামেলাই কথা বলতো সে; কিন্তু কয়েকদিন ধরে আমিও তার সাথে যোগাযোগ করতে পারছি না। এমনকি বিসিবির সিইও সুজনেরও সাথে যোগাযোগ করছে না।’

হাথুরুর এমন অপেশাদার আচরণের জন্য হয়তো কিছু খেলোয়াড় এবং সাংবাদিকদের দায়ী মনে করছেন বিসিবি বিগ বস। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলে, ‘হাথুরু চলে যাওয়াতে আমার মনে হয় অনেক খেলোয়াড়ই খুশি। আপনাদের অনেক সাংবাদিকও খুশি হয়েছে মনে মনে।’

তবে হাথুরু যোগাযোগ না করলেও, তিনি যদি কাজ করতে না চান তাহলে তাকে জোর করে কাজ করানো যাবে না বলেই মনে করেন নাজমুল হাসান পাপন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর