,

যৌন হেনস্তা নিয়ে ফের বিস্ফোরক বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : হার্ভে ওয়েনস্টাইনের যৌন কুকীর্তি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রির মুখোশ খুলছে। বাকি নেই হিন্দি সিনেমার দুনিয়াও। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদ্যা বালান।

ক্যারিয়ারে নিজের যৌন হেনস্তার কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, এরকম পরিস্থিতির শিকার তিনিও হয়েছিলেন। সে সময় একেবারে নতুন তিনি। বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অডিশনে। সেখানেই তিনি দেখেন, এক পরিচালক সবসময় তাঁর বুকের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই একজন মেয়ের কাছে এই পরিস্থিতি রীতিমতো অস্বস্তিকর।

কিন্তু বিদ্যা চুপ করে থাকেননি। মুখের উপর জানতে চেয়েছিলেন, কী দেখছেন? তাতেই হকচকিয়ে যান ওই ব্যক্তি। সেদিন বাবাকে অবশ্য ঘুণাক্ষরেও কিছু জানতে দেননি বিদ্যা।

তাতে বাবা ভেঙে পড়তে পারতেন। কিন্তু সেদিনের ঘটনা আজও ভোলেননি নায়িকা। আজ তাই সকলেই যখন যৌন হেনস্তা নিয়ে সরব, তখন তার জীবনে ঘটা একমাত্র ঘটনাটির কথাও তুলে এনেছেন বিদ্যা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর