,

মেসি শেষ দিন পর্যন্ত জানতেন না বার্সেলোনা ছাড়ছেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে মুখ খুললেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তিনি নাকি শেষ দিন পর্যন্ত জানতেনই না ক্লাব ছাড়ছেন নেইমার।

তারমানে বার্সেলোনায় নেইমারের সব থেকে কাছের মানুষ, বন্ধু ও অভিভাবকের মতো যিনি থেকেছেন সেই মেসিই ছিলেন পুরো অন্ধকারে।

নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে কম জলঘোলা হয়নি। বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি দিয়েই শেষ পর্যন্ত পিএসজি তাকে নিয়েছে। মেসির বিয়ের আসর থেকে বেরনোর সময়ই পিকে ইঙ্গিত দিয়েছিলেন নেইমারের দল ছাড়ার খবর সত্যি। তার পর একই পথে হেঁটেছিলেন জাভিও। কিন্তু সব থেকে কাছে থাকা স্বত্বেও মেসি ছিলেন সব কিছুর বাইরে। মেসি বলেন, ‘‘সত্যি বলছি, আমি জানতাম না। ’’

মেসি আরও বলেন, ‘‘ট্যুরের শেষ দিন পর্যন্ত আমরা অনেক কথা বলেছি। ও বলেছিল ওর কাছে এখনও পুরোটা পরিষ্কার নয়।
বাকিরা অবশ্য জানত দেখছি’’।

পিএসজিতে ভালই শুরু করেছেন নেইমার। যদিও কাভানির সঙ্গে একটা ইগর লড়াই চলছে প্রথম থেকেই। কিন্তু সেটা কেটে যাবে বলেই বিশ্বাস। এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১১ গোল এসেছে তাঁর পা থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর