,

দ্বন্দ্ব ভুলে ফিরছেন কপিল-সুনীল

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। চলতি বছর মার্চে তার ‘দ্য কপিল শর্মা শো’র সহশিল্পী সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে আর শোয়ের শুটিং করেননি সুনীল।

এবার নতুন শো নিয়ে হাজির হচ্ছেন দুজন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই ইঙ্গিত দিয়েছেন কপিল শর্মা। এ প্রসঙ্গে কপিল শর্মা বলেন, ‘সুনীল ও আমার অনেকদিন হলো দেখা হয়নি, তবে মেসেঞ্জারে আমাদের কথা হয়। কানাডা থেকে সে ফেরার পরপরই আমরা দেখা করব এবং নতুন শোয়ের সম্ভাবনা রয়েছে। আশা করছি, আবারো আমরা দুজন একসঙ্গে ফিরব। বাকি সদস্যদের ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এর আগে তিনি যখন আমাদের শো ছেড়ে গিয়েছিলেন, তখন আমি তাকে বাধা দিয়েছিলাম। এবারো আমাদের সমস্যাটা এত জটিল যে এটি আমাদের বন্ধুত্বকে ক্ষতিগ্রস্ত করছে। সবাই ভুল করে এবং আমিও করেছি এটি তাকে বুঝিয়েছি।’

চ্যানেল কর্তৃপক্ষ তার শো বাতিল করেছে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে কপিল বলেন, ‘চ্যানেল কর্তৃপক্ষ আমাকে অনুষ্ঠান বন্ধ করতে বলেননি। আমাদের দুজনের সম্মিলিত সিদ্ধান্তে সাময়িক বিরতিতে গিয়েছিলাম। এ বিতর্ক নিয়ে অনেক লেখালেখিও হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর