,

প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্র স্বীকার করলেন সাব্বির

news-image

নিউজ ডেস্ক : গ্রেপ্তারকৃত বিমান বাংলাদেশের সহকারি-পাইলট সাব্বির ইমাম প্রধানমন্ত্রীর বাসভবনে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

সাত দিনের রিমান্ড শেষে বুধবার মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. শারাফুজ্জামান এর আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি।

তার স্বীকারোক্তি রেকর্ড করার পর আদালত ফের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিমানের ফার্স্ট অফিসার সাব্বির ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় গত ৩০ অক্টোবর, সোমবার। এরপর ৩১ অক্টোবর, মঙ্গলবার তাদেরকে ৭দিনের রিমান্ডে পাঠানো হয়।

সাব্বিবের মাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকেও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

সাব্বিরের বাবা আজাদ মিরপুর মাজার রোডের সেই বাড়ির মালিক যেখানে গত ৪ সেপ্টেম্বর থেকে পরিচালিত ৮৮ ঘন্টার এক জঙ্গিবিরোধী অভিযানে ৭ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহও ছিল।

ওই ঘটনার পর থেকেই সাব্বিরকে বিমান বাংলাদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। র‌্যাব জানিয়েছে সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর