,

ভেলায় ভেসে বাংলাদেশে ৫২ রোহিঙ্গা

news-image

নিউজ ডেস্ক : বাঁশ আর প্লাস্টিকের জেরিক্যান দিয়ে বানানো ভেলায় ভেসে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে ৫২ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোহিঙ্গাদের ৫২ জনের এ দলটি নাফ নদী পাড়ি দিয়ে বুধবার সকালে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, ভেলায় করে আসা এই রোহিঙ্গাদের মধ্যে ২২ শিশু, ১৭ জন নারী এবং ১৩ জন পুরুষ রয়েছে। তাদেরকে উদ্ধার করে আপাতত বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ওই দলের সঙ্গে বাংলাদেশে পৌঁছানো মিয়ানমারের বুচিডং শহরের চিংঅং গ্রামের নুরুল কবির জানান, নৌকা না পেয়ে চার দিন ধরে চেষ্টা করে জেরিক্যান আর বাঁশ বেঁধে ওই ভেলা তৈরি করেন তারা।

তিনি আরও জানান, সবাইকে ভেলায় তোলার পর মংডু শহরের দংখালি গ্রাম থেকে মঙ্গলবার রাত ৩টার দিকে তারা বাংলাদেশের দিকে বৈঠা চালাতে শুরু করেন।

তারা যে এলাকা দিয়ে বাংলাদেশে পৌঁছেছে, সেখানে নাফ নদী প্রায় তিন কিলোমিটার চওড়া। তবে আরও উজান থেকে রওনা হতে হয়েছে বলে তাদের বেশ দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে বলে জানিয়েছে নুরুল কবির।

এ বিজিবি কর্মকর্তা আরিফুল আরও বলেন, “আপাতত মানবিক সহায়তা দিয়ে তাদের এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তাদের সঙ্গে ইয়াবা, অস্ত্র ও অবৈধ পণ্য আছে কি না তল্লাশি করে পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, এর আগেও কয়েকবার জেরিক্যান ধরে ভেসে কিছু রোহিঙ্গা যুবক বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে ভেলা তৈরি করে অনুপ্রবেশের ঘটনা এটাই প্রথম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর