,

শুভাশিসকে ‘সরি’ বললেন মাশরাফি

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাসকে আউট করে ‘গালি’ দিয়েছিলেন চিটাগং ভাইকিংসের শুভাশিস রায়! আজ রংপুরের জিয়াউর রহমানকে আউট করেও ২২ গজের ক্রিজে অশোভন আচরণ করেছেন এই পেসার।

জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও একটি ওয়ানডে খেলা শুভাশিসের থেকে এমন আচরণে বিস্মিত সকলে। আজ একই ম্যাচে যা করে বসেছেন, তা মানতে কষ্ট হচ্ছে অনেক ক্রিকেটপ্রেমীর। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে যান ২৮ বছর বয়সি শুভাশিস।

ডানহাতি পেসারের করা বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়েও পারেননি মাশরাফি। তার ব্যাটে লেগে বল যায় শুভাশিসের কাছে। বল ধরেই মাশরাফির দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি শুভাশিসের। মাশরাফি হাত নাড়িয়ে বললেন,‘যা’। কিন্তু শুভাশিস তেড়ে আসলেন মাশরাফির দিকে। মাশরাফি চুপ হয়ে গেলেও শুভাশিসের কথা থামছেই না। ওভার শেষ হওয়ার পরও কথা বলে যাচ্ছিলেন।

সিনিয়র ক্রিকেটার হিসেবে পরিস্থিতে সামলে নেন মাশরাফি। শুধু মাশরাফি নন, শুভাশিসের সতীর্থ তাসকিন, তানভীর, সিকান্দার রাজা, এনামুল হক বিজয় সবাই আসলেন শুভাশিসকে সরিয়ে নিতে। মিসবাহ-উল-হক এসে মাশরাফির সঙ্গে কথাও বলেন। নিরুপায় মাশরাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বলার অপেক্ষা রাখে না, শুভাশিসের থেকে এমন আচরণের অভিজ্ঞতা সুখকর কিছু ছিল না মাশরাফির জন্য।

 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে খুব সাবলীলভাবেই পরিস্থিতি সামলেছেন রংপুরের অধিনায়ক। হেসেই বলেছেন, ‘ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে। বিষয়টি সিরিয়াস কিছু না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। ও (শুভাশিস) জিততে চেয়েছে আমিও তাই। আসলে আমার ওকে সরি বলা উচিত। ওর জায়গা থেকে ও ঠিক আছে।’

‘ও আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কী করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো’- যোগ করেন মাশরাফি।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময় শুভাশিস-মাশরাফিও হাত মিলিয়েছেন। তবে বিষয়টি নিয়ে শুভাশিসের সতীর্থরাও বেশ বিস্মিত। খেলা চলাকালীন সময়ে তাসকিনকে বারবার দেখা গেছে, শুভাশিসকে চুপ থাকতে বলতে। জিম্বাবুয়ের সিকান্দার রাজা প্রতি বল পরপর শুভাশিসের সঙ্গে কথা বলেছেন। কিন্তু মাঠে শুভাশিসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জয়ের পর তার আচরণ ছিল ঔদ্ধত্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর