,

জঙ্গি হামলার আশঙ্কার অস্ট্রেলিয়ার তথ্য ভিত্তিহীন : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে জঙ্গি হামলার কোনো হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। নতুন করে জঙ্গি হামলার পরিকল্পনার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপির) সদর দপ্তরে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি। এ সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য দেয়া হয়েছে তা ভিত্তিহীন।

তিনি বলেন, অষ্ট্রেলিয়ার দূতাবাসে আমরা যোগাযোগ করেছি। এ নিয়ে তারা কোনো তথ্য দিতে পারেনি। তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। ওই দেশের নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করছেন। তারা কিসের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সেটি আমাদের জানা নেই।

এর আগে আইজিপি শহীদুল হক আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আরএমপির সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর