,

কাজলের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন অজয়!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল। বাস্তব জীবনে সুখী দম্পতি তারা। রুপালি পর্দাতেও জুটি বেঁধে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতি কাজলের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অজয়। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘অজয় সম্প্রতি গোলমাল এগেইন’র মতো একটি হিট সিনেমা উপহার দিয়েছেন, এটি বাহুবলির হিন্দি সংস্করনের পর চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। তিনি আরো কয়েকটি বাণিজ্যিক ব্যবসাসফল সিনেমা নির্মাণ করতে চান। এর আগে কাজলের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে চান না তিনি।’

এর আগে গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮),তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ইউ মি অর হাম ও তুনপুর কা সুপারহিরো সিনেমা দুটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।

অজয় অভিনীত পরবর্তী সিনেমা রেইড। এটি পরিচালনা করছেন রাজকুমার গুপ্তা। লাখনৌতে সিনেমাটির শুটিং করা হবে। অন্যদিকে কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি-টু। এটি পরিচালনা করেছেন সৌন্দর্য রজনীকান্ত। এতে কাজলের বিপরীতে অভিনয় করেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ।।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর