,

মাশরাফির সঙ্গে শুভাশিষের খারাপ আচরণ: বিস্মিত ম্যাশ!

news-image

স্পোর্টস ডেস্ক :চিটাগং ভাইকিংসের ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পার করতে বিপাকেই পড়ে গেছে মাশরাফির রংপুর। শুরুতেই পর পর দুই উইকেটের পতন আর তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে পর পর তিনটি উইকেট হারিয়ে খেলায় বেশ চাপে পড়ে যায় রংপুর।

এরই মধ্যে মাশরাফির মারমুখী ব্যাটিং দলকে কিছুটা আশার আলো দেখায়। এমন অবস্থায় দুই দলেই টান টান উত্তেজনা।

উত্তেজনার পারদ এমন পর্যায়েই পৌঁছায় যে ১৭তম ওভারে ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পেসার শুভাশিষ রায়। এসময় হতবাক মাশরাফি চুপ হয়ে যান। অন্যদিকে শুভাশিষকে টেনে সরিয়ে নেন আম্পায়ার ও তার সতীর্থরা।

তবে মারাফির বডি ল্যাঙ্গুয়েজ বলছিল শুভাশিষের আচরণে বিস্মিত হয়েছেন তিনি। অবশ্য ওভার শেষে মাশরাফির সঙ্গে কথা বলতে দেখা যায় শুভাশিষকে। তবে মাশরাফি ছিলেন অনেকটাই নির্লিপ্ত। শুভাশিষের এই আচরণে হতবাক ক্রিকেট প্রেমিরা।

 

ইতোমধ্যে এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে শুভাশিষকে খেলা থেকে নিষিদ্ধের দাবি তুলেছেন। সাংবাদিক সাইদুল আজীম তিনি তার নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ক্রিকেটার শুভাশিষকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধের দাবি জানাচ্ছি। মাশরাফির সাথে এমন আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর