সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচআইভিতে আক্রান্ত ৬১ রোহিঙ্গা

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে সেনাবাহিনী ও রাখাইন উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে নানা সংক্রামক রোগব্যাধি দেখা দিয়েছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এইচআইভি জীবাণু বহন করছে ৬১জন রোহিঙ্গা। তার মধ্যে নারী ও শিশু সংখ্যা ৪২ এবং পুরুষের সংখ্যা ১৯।

কক্সবাজার জেলা সিভিল সার্জন আবদুস সালাম জানান, গত ২৫ আগষ্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে বুধবার পর্যন্ত ৬১ জন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে। এদের সবার চিকিৎসা চলছে। ইতোমধ্যে এইচআইভি রোগে আক্রান্ত এক রোহিঙ্গা মহিলার মুত্যু হয়েছে। বাকিদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, শনাক্ত রোগীদের মধ্যে বেশিরভাগ রোগী নিজেরা এইচআইভি আক্রান্ত জেনে চিকিৎসা নিতে এসেছেন। এত রোহিঙ্গার মধ্যে আরো অসংখ্য এইচআইভি জীবাণু বহনকারী থাকতে পারে। একসাথে এত রোহিঙ্গার মাঝে এই রোগ শনাক্ত করা কঠিন। তাই রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট করে শনাক্তের কাজ চলছে।

সিভিল সার্জন বলেন, বিশ্বের এইচআইভি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে মিয়ানমার শীর্ষ তালিকায় রয়েছে। তাই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে রয়েছে প্রচুর এইচআইভি পজেটিভ রোগী। রোহিঙ্গাদের মাঝে এইচআইভি রোগী ক্রমান্বয়ে শনাক্তের সংখ্যা বাড়ছে। রোহিঙ্গাদের মধ্যে কেউ অন্য রোগের চিকিৎসা নিতে আসলে তাদের এইচআইভি পরীক্ষা করা হয়।

তিনি বলেন, বর্তমানে ১০০ জন এমবিবিএস, বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্নি চিকিৎসক, মেডিকেল স্টুডেন্টসহ ২ হাজার জনবল রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে। চিকিৎসা ক্যাম্পেইনে এইচআইভি শনাক্তসহ সংক্রামক রোগিদের শনাক্ত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা