,

প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

news-image

নিউজ ডেস্ক : সিপিএ’র নবনির্বাচিত চেয়ারপার্সন ও ক্যামেরুন ন্যাশনাল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাকা ও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে গণভবনে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনের লনে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সিপিএ সম্মেলনে যোগদানের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী এসময় সিপিএ’র নবনির্বাচিত চেয়ারপার্সন ও ক্যামেরুন ন্যাশনাল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইমিলিয়া মনজোয়া লিফাকার সঙ্গেও কথা বলেন। নবনির্বাচিত সিপিএ চেয়ারপার্সনকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা দায়িত্ব পালনে তার সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের।

এ সময় অন্যান্যের মধ্যে সিপিএ’র বিদায়ী চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। এ উপলক্ষে গণভবনের লনকে বর্ণাঢ্য আলোকসজ্জিত করা হয়।

৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানে প্রতিনিধি দলটি বর্তমানে ঢাকা অবস্থান করছেন। গত ১ নভেম্বর এ সম্মেলন শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর