,

এমএনপি সেবা দেবে ইনফোজিলিয়ান বিডি টেলিটেক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল (এমএনপি) সেবার লাইসেন্স পাচ্ছে ইনফোজিলিয়ান বিডি টেলিটেক নামের বাংলাদেশ ও স্লোভেনিয়ার ব্যবসায়ীদের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার রমনায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানান।

বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। ২০১৩ সালে এই সেবা দেয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেয়। প্রায় চার বছর পর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার জন্য চূড়ান্ত করা হলেও সাধারণ মানুষ এই সেবা কবে থেকে পাবে সে ব্যাপারে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিটিআরসির কর্মকর্তারা কিছু বলতে পারেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক এর ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন উপস্থিত ছিলেন।

অনেক গ্রাহক নিজ অপারেটরের সেবায় সন্তুষ্ট হন না। কিন্তু নম্বর পরিবর্তন করতে হবে ভেবে অন্য অপারেটরে যেতেও চান না। এই সেবা চালু হলে নম্বর ঠিক রেখে যেকোনো অপারেটরের সেবা নেয়া যাবেন।

সূত্র জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহক ৩০ টাকা খরচ করে অপারেটর বদল করতে পারবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। ৯০ দিন পর ওই গ্রাহক আবারও অপারেটর বদলের সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর