,

হিরন্ময় যুগল অধ্যাপক একেএম হারুনুর রশীদ ও দিলারা হারুন

news-image

“অনেক রক্তে গড়া এই স্বদেশ , অনেক রয়েছে ঋণ”লিখেছিলেন প্রিয় শিক্ষক প্রয়াত একেএম হারুনুর রশীদ। স্বদেশের জন্য ,মাটি ওমানুষের জন্য যাঁরা ছিলেন নিবেদিত তাঁদের ঋণ ও শোধ হবার নয়। হিরন্ময় শব্দটির ব্যবহার শিখেছি হারুন স্যারের কাছ থেকেই ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীতে শহীদ বুদ্ধিজীবিদের জন্য সৌধ নির্মাণ হেয়েছে এর নামকরণ হবে , হারুন স্যার নাম দিলেন“ সৌধ হিরন্ময়”। পাশে থেকে স্যারের এমন নানা ঘটনার সাক্ষী হয়ে আছি। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে হিরাময় যুগল হচ্ছে হারুন স্যার এবং দিলারা আপা।

হারুণ স্যার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেতার কেন্দ্র তিনি পরিচালনা করেছিলেন,তিনি একজন ছাত্রদের প্রিয় শিক্ষক, সংস্কৃতিসেবীদের অনন্য অভিভাবক, শিশূ সংগঠক অসাধারণ প্রতিভার একজন কবি লেখক নাট্যকার শিল্পী। অন্যদিকে উনার স্ত্রী দিলারা হারুণ ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিসেবী, যন্ত্র শিল্পী,নারী অধিকার আদায়ে রাজপথের লড়াকু নেত্রী,কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেত্রী, সমবায় আন্দোলনের পথিকৃত একজন মমতাময়ী শিশু সংগঠক। এইযুগলের বাড়িটি মৌলভীপাড়ার কবিতাঙ্গন হারিয়ে গেছে প্রায়।তাঁদের স্মৃতি নতুন প্রজন্ম জানার মতো কোন নিদর্শনও নেই।

অথচ নানাজনের নামেই নানা কিছু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় । অলিগলি পথ প্রস্তর নানাকিছুতেই। তাঁদের জন্য আমাদের কি কিছু করার নেই? এই প্রশ্ন তাঁদের কাছে যারা ছিলেন তাঁদের নানা কিছুর সাক্ষী, যাঁরা তাঁদের উৎসাহ অণুপ্রেরণা , নেতৃত্ব দীক্ষা পেয়ে সমাজজীবনে ,রাজনীতির মাঠে, সাহিত্য সংস্কৃতি অঙ্গনে আলোকিত হয়ে আছেন। অনন্য এই হিরন্ময় যুগলকে আগামীর কাছে স্মরণীয় রাখতে কিছু একটা কেউ করবেন এই বিশ্বাস করি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর