,

সাকিবের কলকাতা অধ্যায়ের সমাপ্তি?

news-image

স্পোর্টস ডেস্ক :ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দেখা নাও যেতে পারে সাকিব আল হাসানকে। কারণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নতুন বিধান অনুযায়ী নিলামের জন্য সিংহভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শুরুতে নতুন করে সব খেলোয়াড়দের নিয়ে নিলাম করতে চাচ্ছিল। তবে, তাতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিক আপত্তি তোলে। সেকারণেই, নিয়ম একটু শিথিল করেছে বিসিসিআই।

নতুন নিয়মে দলগুলো এখন কেবল তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। ছেড়ে দিতে হবে বাকিদের। আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। এর অর্থ হচ্ছে সাকিবের সাথে কলকাতা নাইট রাইডার্সের এই দীর্ঘ সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। সেই ২০১১ সাল থেকে তিনি আছেন এই দলটির সাথে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা যায়, দলটি অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে তার বনিবনায় সমস্যা হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর