,

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ইউনেস্কো মহাপরিচালক

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনেস্কোর বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। ইরিনা বোকোভা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে এ সংস্থার বিদায়ী মহাপরিচালক ইরিনা বোকোভার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে ইরিনা শিক্ষামন্ত্রীর কাছে এই প্রশংসা করেন।

সোমবার রাতে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, শিক্ষামন্ত্রী গত আট বছরের মেয়াদকালে বিভিন্ন ইস্যুতে বোকোভার ভূমিকার প্রশংসা করেন এবং ইউনেস্কোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি তাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের প্রতি ইউনেস্কোর ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ রেজিস্ট্রারে অন্তর্ভূক্তের ব্যাপারে মহাপরিচালক হিসেবে অবদানের জন্য শিক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও ধন্যবাদ বোকোভারকে পৌঁছে দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর