,

পরীর জোড়া আনন্দ

news-image

বিনোদন প্রতিবেদক : কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। তাই শেষটার প্রতি সবার আগ্রহ একটু বেশিই থাকে।

ঠিক তেমনি আগ্রহ বাড়ছে পরীমণির ‘অন্তর জ্বালা’ ছবিটি নিয়ে। এ বছর বাপ্পির বিপরীতে ‘কত স্বপ্ন কত আশা’ ও ‘আপন মানুষ’ এবং ডি এ তায়েবের বিপরীতে ‘সোনাবন্ধু’ ছবি তিনটি মুক্তি পায়। মাঝে আর কোনো ছবি মুক্তি পায়নি এ লাস্যময়ীর। যদিও তার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সেন্সর বোর্ড পাড়ি দিয়ে মুক্তির দরজায় কড়া নাড়ছে। ঢাকাই চলচ্চিত্রের এখন সুদিন চলছে।

সাম্প্রতিকালে বেশ কয়েকটি ছবি দর্শক হূদয়ে জায়গা করে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে ধারাবাহিকতার এ তালিকায় যোগ হতে পারে পরীমণি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি। বাকিটা হয়তো সময়ই কথা বলবে ছবিটি দর্শক হূদয়ে কতটুকু জায়গা নিতে পারে।
আগামী ১৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে উঠবে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি।

মুক্তির আগেই রেকর্ড সংখ্যক হল বুকিংয়ের খবরে আলোচনায় উঠে এসেছে ছবিটি। ‘অন্তর জ্বালা’ ছবিটি ১৭৫টি হলে মুক্তি দেওয়ার আশা ব্যক্ত করলেন পরিচালক নিজেই।

মালেক আফসারী বলেন, এ হল সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, সবকিছু ঠিক থাকলে ২২ ডিসেম্বর পরীমণি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ নামের আরও একটি ছবি মুক্তি পেতে পারে। তাহলে বলতেই হয় বছর শেষে পরীমণি জোড়া ছবির আনন্দ পেতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর