,

আবারো দ্বন্দ্বে জড়াচ্ছেন শাহরুখ-রণবীর?

news-image

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে কিছু চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই আলোচনায় রয়েছে। আগামী বছর মুক্তি পাবে এসব আলোচিত চলচ্চিত্র।

মুক্তি প্রতীক্ষিত সিনেমার এ তালিকায় রয়েছে রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’, সালমান খানের ‘রেস থ্রি’, আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’, সাইফ কন্যার ‘কেদারানাথ’, রণবীর সিংয়ের ‘টেম্পার’, শাহরুখ খানের নাম ঠিক না হওয়া একটি সিনেমাসহ বেশ কিছু চলচ্চিত্র।

শাহরুখ নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রে একজন বামনের চরিত্রে অভিনয় করছেন। এটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে রনবীর সিং অভিনীত ‘টেম্পার’ সিনেমাটিও আগামী বছর একই দিনে মুক্তি পাবে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

ক্রিসমাস উপলক্ষে সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু একই দিনে আলোচিত দুটি সিনেমা মুক্তি পেলে ব্যবসায়ীক একটি দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে। একদিকে শাহরুখের মতো একজন সুপারস্টার অন্যদিকে রণবীর সিং। তবে এবারই প্রথম নয় ২০১৫ সালেও বক্স অফিসে এমন দ্বন্দ্বে জড়িয়েছিলেন শাহরুখ-রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর