সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ মণ ওজনের খটক মাছ, হাজার টাকা দরে কেজি বিক্রি!

news-image

বাগেরহাট প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি খটক মাছ। আজ বাগেরহাটের শরণখোলা মৎস্য আড়তে আনা হলে বিশাল এ মাছ দেখতে এলাকার শত শত মানুষ ওই মৎস্য আড়তে ভিড় করে।

২০ ফুট লম্বা এ মাছটির ওজন ২০ মণ বলে মাছের মালিক মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার জানিয়েছেন। পরে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

স্থানীয়দের ধারণা মতে, সামুদ্রিক এই খটক মাছ খেলে নাকি দুরারোগ্য ক্যান্সার ও হৃদরোগ ভালো হয়। এই মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তাই এই মাছের চাহিদা ও দাম অনেক বেশি। তবে, এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

মাছটির মালিক মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার বলেন, গত এক সপ্তাহ আগে গভীর সাগরে জেলেদের জালে খটক মাছটি ধরা পড়ে। এলাকায় এ মাছের ব্যাপক চাহিদা থাকায় দুই লাখ টাকায় মাছটি খুলনার জেলেদের কাছ থেকে তিনি কিনে নেন। মাছটি কাটার আগে এলাকায় মাইকিং করা হয়।

এজন্য শত শত উৎসুক মানুষ দেখার জন্য আড়তে ছুঁটে আসে। মাছটি কেটে বর্জ ফেলে দেওয়ার পর প্রায় ১৪ মণ মাছ পাওয়া গেছে। এদিন কিবেল পর্যন্ত ২০০ কেজির মতো বিক্রি হয়েছে। বাকি মাছ বিক্রির জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। সম্পূর্ণ মাছ বিক্রি হলে তার ৩ লাখ টাকা লাভ হবে। তিনি বলেন, মাছ কেনার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে লোকেরা মোবাইল ফোনে বুকিং দিয়েছে। সৌদি আরব ও ইন্ডিয়া থেকেও কয়েকজন ফোন করে মাছ রাখার জন্য বলেছেন।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, এ মাছ খেলে ক্যান্সার ভালো হয় এমন কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে, সামুদ্রিক এ মাছে প্রচুর মিনারেল ও খনিজ লবন রয়েছে। যা মানব দেহের জন্য খুবই উপকারী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা