,

টাইগারদের পরিশ্রমী এবং ডিসিপ্লিনড হতে বললেন মিসবাহ

news-image

স্পোর্টস ডেস্ক : ‘দলে এত মেধাবী ক্রিকেটার থাকা সত্ত্বেও অন্যান্য দেশগুলোর চেয়ে এতটা পিছিয়ে থাকা উচিত নয়। তাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে।

ডিসিপ্লিনড হওয়ারও কোনো বিকল্প নেই। কেননা যখনই কেউ মাঠে ডিসিপ্লিনড তার মানে সে ব্যক্তিগত জীবনেও তাই। ‘ – এভাবেই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, ক্রিকেট ইতিহসের অন্যতম সেরা ব্যাটসম্যন মিসবাহ-উল-হক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে খেলতে এখন বাংলাদেশে আছেন মিসবাহ। আজ ৪ নভেম্বর শনিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ভালো করতে হলে টাইগারদের পারফরম্যান্সের একটা ধারাবাহিকতা থাকা উচিৎ। পাশাপাশি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার কোনো বিকল্প তিনি দেখছেন না।

কথায় কথায় চলে আসে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের লজ্জাজনক পারফর্মেন্স। প্রসঙ্গটি উঠতেই মিসবাহ বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যের। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটি দল।

ওদের বেশ কিছু ট্যালেন্টেড ও আক্রমণাত্মক ক্রিকেটার আছে। এমনকি তাদের বোলিং লাইন আপও খুবই ভালো। কিন্তু তারপরেও কেন এমন হচ্ছে আমি জানি না। তবে এই দুর্ভগ্য বেশিদিন থাকবে না বলেই আমি মনে করি। ‘

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু পরামর্শও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটিং স্তম্ভ। ক্রিকেটারদের পরিশ্রমী এবং ডিসিপ্লিনড হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দলে যে ধরনের ক্রিকেটার আছে তাতে সংক্ষিপ্ত সংস্করণে তাদের আরও ভালো করার সামর্থ আছে। যদিও এখন তারা ব্যাকফুটে আছে তবে সামনে ভালো করবে। তবে টপ প্লেয়ার থেকে শুরু করে তরুণদের ধারাবাহিকতা ধরে রাখা উচিত। আপনি যে মাঠেই খেলুন না কেন, ধারাবাহিক থাকলে আপনি সহজেই মানিয়ে নিতে পারবেন। ‘

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর