সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরীদের সঙ্গে চীনের রাস্তায় জেসিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চীনের শিমেলং ওশান এলাকার তিন কিলোমিটার রাস্তা হেঁটেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। এ সময় তাঁর পরনে ছিল পাহাড়িদের তৈরি থামি। অন্য প্রতিযোগীরা পরেছিলেন তাঁদের দেশের ঐতিহ্যবাহী পোশাক। ‘৬৭তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২০ জন প্রতিযোগীকে মহাদেশ অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। রঙিন আর ঝলমলে এই প্যারেড দেখতে রাস্তার দুই ধারে জড়ো হন হাজারো দর্শক। প্যারেডে গানের তালে প্রতিযোগীরা মনের আনন্দে যে যাঁর মতো করে নেচেছেন।

২ নভেম্বর বিকেলে আয়োজিত এই প্যারেডের অন্যতম আকর্ষণ ছিল শিমেলং সার্কাস। প্রতিযোগীরা শিমেলং অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখেন। এখানে রয়েছে ছয়টি হাঙর আর বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ। সকালে ছিল মাল্টিমিডিয়া সেগমেন্ট। এখানে বিভিন্ন সৃজনশীল ছবি আপলোড করতে প্রতিযোগীদের উৎসাহ দেওয়া হয়। সন্ধ্যায় হোটেলে ফিরে ফাইনালের জন্য মহড়ায় অংশ নেন জেসিয়া।

গত ২৯ অক্টোবর হুয়াংশানের পাহাড়ি এলাকা ইয়েলো মাউন্টেনে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার উদ্বোধন করেন মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে। সঙ্গে ছিলেন হুয়াংশানের মেয়র ডেভিড লি।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ১৯ নভেম্বর দেশে ফিরবেন জেসিয়া ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা