সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে সরকার’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে সরকার মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়ার মামলাগুলোর দ্রুত শুনানি করছে। জনগণের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

এজন্যই তারা গায়ের জোরে, মিথ্যা মামলা দিয়ে, খুন-জখম-গুম করে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে একটা কঠিন সময় উপস্থিত হয়েছে। এমন একটা শাসকগোষ্ঠী আমাদের ওপর চেপে বসেছে, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। কে কোন দল করি না-করি সেটা নয়। আজকে দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে নির্বাচন হোক, আন্দোলন হোক- আমাদেরকে জয়যুক্ত হতে হবে, ওদের পরাজিত করতে হবে।

সংগঠনের আহবায়ক মরহুম নেতার সহধর্মিনী বেগম জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে ও এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামাস দুদু প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা