সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

news-image

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টায় প্রথম দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার বুড়িরহাটে।

 

নিহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রামের রমানন্দ রায়ের ছেলে অমুল্য চন্দ্র রায় (৬০), মৃত নিপু চন্দ্র রায়ের ছেলে হাবু রাম রায় (৬০), লক্ষী কান্ত রায়ের স্ত্রী রঙ্গিলা বালা রায় (৫৫) ও সুশীল চন্দ্র রায়ের স্ত্রী সুশীলা রানী রায় (৪৫) ও বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড় কালা গ্রামের খায়রুল ইসলাস (৩০)।

নিহত অমূল্য রায়ের ছেলে গিরিশ রায় জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ছিরাবাদী গ্রাম হতে ৪টি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ১৫ জন শুক্রবার রাত ১২টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ প্রাঙ্গণে রাস পূর্ণিমার উৎসবে যোগ দেয়ার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৬টায় বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ পৌর শহরের শালবন এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি মিনি ট্রাক দুটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ পুরুষ ও ২ নারী নিহত হন। আহত হন অপর ৭ জন। আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার জয়নন্দ-বলেয়া সড়কের বুড়িরহাট এলাকায় ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংর্ঘষে পাওয়ার টিলারের চালক খায়রুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত এলাকায় বর্তমানে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা