,

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

news-image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পিকআপের চাপায় রিকশাভ্যানের চারজন আরোহী নিহত হয়েছেন। আহত তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার রাবোদী গ্রামের অমূল্য চন্দ্র রায় (৬৫), হাবু রাম (৭০), মতি রঙিলা (৬০) ও নেহালী গ্রামের সুশিলী রানী (৪৫)।

বীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমানের ভাষ্য, হতাহত ব্যক্তিরা চারটি ভ্যানে করে জলঢাকা থেকে দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে বীরগঞ্জ পৌর শহরের শালবাগান এলাকায় চলন্ত একটি পিকআপ দুটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। আহত হয় তিনজন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমেদ জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর