,

পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে তলব করেছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে সমন পাঠানো হয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পাঠানো একটি নোট ভারবালে কূটনৈতিক ভাষা ব্যবহার না করার কারণে প্রতিবাদ জানাতে তারিক আহসানকে তলব করা হয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়, তৃতীয় পক্ষের একটি ভিডিওয়ের জন্য পাকিস্তান হাই কমিশনকে দায়ী করা যায় না।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। হাই কমিশনের ওয়েব পেজে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক একটি বিতর্কিত ভিডিওয়ের লিংক থাকার জন্য তীব্র প্রতিবাদ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর