,

চুরি করতে গিয়ে ফ্যাসাদে চোর!

news-image

অনলাইন ডেস্ক : চুরি করতে গিয়ে যে এমন ফ্যাসাদে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেনি চোর। তার ওই দুর্দশা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার ঝড় বইছে।

আসলে ফ্রায়েড চিকেনের দোকানের কিচেনের ঘুলঘুলিতে আটকে পড়ে ত্রাহি ত্রাহি রব চোর বাবাজীর। প্রায় সাত ঘণ্টা আটকে থাকার পর চোরকে উদ্ধার করল পুলিশ।
ঘুলঘুলিতে আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সে। পথচারীরা তো প্রথমে বুঝতেই পারেননি, আওয়াজটা আসছে কোথা থেকে। তারপর দেখা গেল, বার্মিংহামের ডিএফসি দোকানের কিচেনের ঘুলঘুলিতে থেকে বেরিয়ে রয়েছে জিনস, মোজা পরা দুটো পা। দেহে কোনও পোশাকই নেই।

সঙ্গে সঙ্গে পথচারীরা খবর দেন পুলিশে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ওভাবে বেকায়দায় আটকে থাকা চোরের ছবি তোলে। সেই ছবি পোস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় চলছে হাসিঠাট্টা।

সেখান থেকে উদ্ধার করে ৪৫ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চুরির সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা পিসি উইলোকস জানিয়েছেন, কিচেনের ঘুলঘুলি এক্সট্রাক্টর ইউনিটটি সরিয়ে ফেলা হয়। ঘটনার দিন রাত দুটো নাগাদ সন্দেহভাজন ওই ঘুলঘুলি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেখানে বেকায়দায় আটকে যায়। তাকে উদ্ধার করতে দলকল বাহিনীর সাহায্য নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর