,

‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ অব্যাহত থাকবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত জনপদ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে ক্যাম্প স্কুলে প্রেস ব্রিফিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা উদ্বাস্তু অভিবাসন ব্যুরো বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী সিমন হেনসো বলেছেন, রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে।

বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশ ভূখন্ডে আশ্রয় ও তাদের মানবিক সেবা দেওয়ার জন্য সহকারি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, এখানে আশ্রিত রোহিঙ্গারা যতদিন থাকবে ততদিন মার্কিন সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। যাতে রোহিঙ্গারা আর্থিক ও মানসিকভাবে কষ্ট না পায়।

এসময় প্রতিনিধিদলের সদস্যরা ক্যাম্পে বিভিন্ন সেবা সংস্থা প্রদত্ত কার্যক্রম প্রত্যক্ষ করেন। তবে রোহিঙ্গাদের পয়োনিষ্কাশনের ব্যাপারে হেনসো ভিন্নমত পোষণ করে বলেন, বিশাল জনগোষ্ঠি রোহিঙ্গাদের জন্য পয়োনিষ্কাশন সেবা অপ্রতুল হওয়ার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। এ নিয়ে সংশ্লিষ্টদের আরো উন্নত সেবাদানের পরামর্শ দেন তিনি।

 

সাংবাদিকদের ব্রিফিংকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিটার নোয়ার্তসহ বিভিন্ন এনজিও সংস্থা ও সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর