,

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

news-image

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার রাত  ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মেজ ছেলে মাহমুদ হাসান বিশ্বাসের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
ইউনাইটেড হাসপাতাল থেকে  ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা জানান,  ‘আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় বনানীর গ্র্যান্ড প্রেসিডেন্ট প্যালেস বাসভবন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। এরপর রাত ৮.৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাস বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৫০-এর দশকে আইন পেশায় দেন তিনি।  এরপর ১৯৬২ ও ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইন সভার সদস্য নির্বাচিত হন।

১৯৬৭ সালে আবদুর রহমান বিশ্বাস পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২ তম অধিবেশনে যোগ দেন।

১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী ও ১৯৮১-৮২ সালে বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর