,

শাকিব খানের বিরুদ্ধে মামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের মামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান উঠে এসেছে। শাকিব খান ‘রাজনীতি’ সিনেমায় অভিনয় করার সময় একটি ফোন নম্বর বলেন সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে।

এই নম্বরটি শাকিবের নিজের নয়। নিছক একটি বানানো নম্বর। কিন্তু নম্বরটি মিলে যায় একজন অটোরিকশা চালকের ফোন নম্বরের সাথে। এ কারণে প্রতারণা ও মানহানী অভিযোগ এনে ৫০ লাখ টাকার ক্ষতিপুরণ চেয়ে মামলা করেছেন তিনি।

শাকিবের বিরুদ্ধে মামলা নিয়ে করা একটি প্রতিবেদন বিবিসির শীর্ষ পাঁচে স্থান পেয়েছে। অটো রিকশা চালক ইজাজুল মিয়া বিবিসিকে বলেন, আমার ফোন নাম্বার ব্যবহার করে আমার জীবনটাকে উনারা অতিষ্ঠ করে তুলেছেন। ’ তিনি প্রায় ৫০০ ফেন কল পেয়েছে উল্লেখ করে ইজাজুল বলেন, বিভিন্ন মেয়েরা ফোন করে তাঁর সাথে দেখা করতে চাচ্ছে। এর কারণে তার বিবাহিত জীবন হুমকির মুখে পড়েছে।

এছাড়া ভারতীয় গণমাধ্যমের বেশ কিছু শীর্ষস্থানীয় পত্রিকা ও অনলাইনেও এ খবর প্রকাশ হয়েছে।

অবাক করা বিষয় হলো কলকাতা ছাড়াও ভারতীয় বিভিন্ন আঞ্চলিক পত্রিকাতেও এসব খবর উঠে এসেছে।ইজাজুল মিয়া হবিগঞ্জ আদালতে গত ২৯ অক্টোবর মামলা দায়ের করেছেন। বিচারক শম্পা জাহানের অধীনে মামলার শুনানি আগামী ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর