,

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন তার ব্যক্তিগত আচরণের কারণে পদত্যাগ করেছেন। তিনি এমন এক সময়ে পদত্যাগ করলেন, যখন ব্রিটেনের বেশ কিছু এমপির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

ফ্যালন বলেছেন, তার আচরণ যে মানের হওয়ার কথা, সেটি হয়তো সে মানের ছিল না। প্রধানমন্ত্রী তেরেসা মে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ফ্যালন মঙ্গলবার স্বীকার করেছেন, ১৫ বছর আগে তিনি সাংবাদিক ও রেডিও উপস্থাপিকা জুলিয়া হার্টলি-ব্রুয়ারের হাঁটু অশোভনভাবে স্পর্শ করেছিলেন। সে আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

ফ্যালন বলেছেন, ১৫ কিংবা ১০ বছর আগে যেটি গ্রহণযোগ্য ছিল, বর্তমানে সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। ব্রিটেনের পার্লামেন্টে বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ প্রকাশ হওয়ার প্রেক্ষাপটে ফ্যালকন হচ্ছেন প্রথম রাজনীতিবিদ যিনি পদত্যাগ করলেন।

ফ্যালনের পদত্যাগের সাথে নতুন কোন অভিযোগের সম্পর্ক নেই। তবে বিষয়টি নিয়ে ডাউনিং স্ট্রিট কোন মন্তব্য করেনি।

ফ্যালন বলেছেন, ব্রিটেনের সামরিক বাহিনী যে মানের আচরণ আশা করে তার আচরণ সে রকম ছিল না। ফ্যালন মন্ত্রীপরিষদের একজন সদস্য হিসেবে তার ভূমিকাকে যে গুরুত্বের সাথে দেখেছেন সেটির প্রশংসা করেছেন মে।

এক বিবৃতিতে ফ্যালন বলেন, অতীতে আমার কিছু আচরণসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অনেকগুলোই মিথ্যা। কিন্তু আমি স্বীকার করছি যে অতীতে আমার আচরণ সর্বোচ্চ মানের তুলনায় ঘাটতি ছিল।

বিবিসির অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি ক্ষমা চাইবেন কিনা? উত্তরে তিনি বলেন, আমার মনে হয় আমরা এখন সবাই অতীতের দিকে ফিরে তাকিয়েছি। সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আপনার অনুতাপ হতে পারে, যেটা ভিন্নভাবে করা যেত।

গত সাড়ে তিন বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিকে সম্মানের ছিল বলে তিনি মন্তব্য করেন। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী