সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেন পুত্র হামজার বিয়ের ভিডিও প্রকাশ সিআইএ’র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী সংগঠন আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে ও সংগঠনটির সম্ভাব্য উত্তরাধিকারী হামজা বিন লাদেনের একটি ভিডিওসহ চার লাখ ৭০ হাজারের বেশি ফাইল বুধবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।

২০১১ সালের মে মাসে পাকিস্তানে লাদেনের বাসভবনে অভিযান চালিয়ে এই ফাইল সংগ্রহ করে সিআইএ। ওই অভিযানে লাদেনকে হত্যা করা হয়।

ভিডিওটিতে হামজাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রথম দেখা গেছে। এর আগ পর্যন্ত হামজার ছোটবেলার একটি ছবিই দেখা যেত।

সাম্প্রতিক বছরগুলোতে, হামজার মাধ্যমে অডিও বার্তা প্রকাশ করতো আল কায়েদা। চলতি বছর ৯/১১ হামলার বার্ষিকীতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি ছবির মধ্যে হামজার ছোটবেলার ছবি বসিয়ে দেয়। তিনি এই জিহাদি আন্দোলন বিস্তারের আশা করছেন এবং তাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন ইসলামিক স্টেটের মধ্যপ্রাচ্যে বিপর্যয় নিবিরভাবে পর্যবেক্ষণ করছেন।

ঘণ্টাব্যাপী চলা এই ভিডিওতে হামজাকে তার বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে। তিনি কার্পেটে অন্যদের সঙ্গে বসেছিলেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন ।

পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নথি, ছবি ও কম্পিউটার ফাইল উদ্ধার করে মার্কিন নেভি সিল। এই নথির মধ্যে এর আগে ২০১৫ সালের মে মাসে, ২০১৬ সালের মার্চে ও চলতি বছরের জানুয়ারিতে কিছু নথি প্রকাশ করা হয়।

সিআইএ বলেছে, অতিরিক্ত প্রায় চার ৭০ হাজার ফাইলের মধ্যে সন্ত্রাসী সংগঠনটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড ও আইএসের সঙ্গে তাদের দ্বন্দ্বের বিস্তারিত তথ্য রয়েছে। এছাড়া লাদেনের মৃত্যুর পর আল কায়েদা যে কঠিন সময়ের মুখোমুখি হয় তাও আলোকপাত করা হয়েছে।

নথির মধ্যে লাদেনের হাতে লেখা ২২৮ পৃষ্ঠার একটি জার্নাল, প্রায় ৭৯ হাজার ছবি ও অডিও ফাইল রয়েছে। এছাড়া হামজার বিয়ের ভিডিওসহ ১০ হাজারের বেশি ভিডিও ফাইল প্রকাশ করেছে সিআইএ। সূত্র: এপি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা