,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হলেন পাপন

news-image

আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দ্বিতীয় বারের মতো বিসিবি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পাপনের নাম ঘোষণা করা হবে।

২৫ জন পরিচালকের ২৩ জনই আগের। সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আগের নাজমুল হাসান পাপনই নির্বাচিত হয়েছেন।

২০১৩ থেকে ২০১৭ সালের ১৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। ৩১ অক্টোবর যে নির্বাচন হয়, সেখানে বিজয়ীদের প্রায় সবাই বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসানকেই চেয়েছিলেন। সভাপতি হিসেবে নাইমুর রহমান দুর্জয়ের নাম টুকটাক উচ্চারিত হলেও নির্বাচনের দিন তিনি পরিষ্কার করে বলে দেন, ওই পদে বসার কোনো ইচ্ছা তার নেই।

মঙ্গলবার নাজমুল হাসানের কথায়ও তার ফিরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘এখন যেহেতু আমাদের পরিচালক নির্বাচন হয়ে গেছে, কালকে(বুধবার) আমরা সভাপতি নির্বাচনে বসব। এখন পর্যন্ত আগের অবস্থানই আছে। প্রত্যেক পরিচালক আমার কাছে একটাই দাবি জানিয়েছে, আমাকে সভাপতি হিসেবে চায়। এখন পর্যন্ত সেভাবেই আছে।’

এই কথা বলার পর সভাপতি হিসেবে একপ্রকার নিজেকে ঘোষণাই করে দেন তিনি, ‘যদি সভাপতি প্রার্থী না থাকে তাহলে নির্বাচন হবে না। যেহেতু কোনও প্রার্থী নেই সেহেতু আমিই আবার হচ্ছি।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান পাপনসহ ২২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় ঢাকা এবং বরিশাল বিভাগের নির্বাচনের অপেক্ষা ছিল মঙ্গলবার। ঢাকার দুটি পদে নির্বাচিত হন নাইমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম। বোর্ড পরিচালক হিসেবে নতুন মেয়াদে দুই নতুনের একজন কিশোরগঞ্জ জেলার কাউন্সিলর আশফাকুল।

অপেক্ষা ছিল বরিশাল বিভাগ নিয়ে। সেখানে নাজমুল হাসান পাপনের প্যানেলের প্রার্থী এম এ আওয়াল ভুলুকে হারিয়ে দিয়েছেন আলমগীর খান আলো। তিনিও নতুন বোর্ড পরিচালকদের একজন।

আলোর কাছে ভুলুর হার প্রসঙ্গে নাজমুল বলেন, ‘আমি ভোটারদের নির্দিষ্ট কাউকে ভোট দিতে বলিনি। গতবার আমাদের সঙ্গে ভুলু ছিল, সে আসতে পারেনি। আমরা তাকে অনেক মিস করবো। সে আসলে ভালো হতো। নতুন যিনি এসেছেন, তিনি অনেক অভিজ্ঞ। তার এতো বছরের অভিজ্ঞতা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে