,

‘ভালো জিনিস খুব দ্রুতই ভুলে যায় মানুষ’

news-image

স্পোর্টস ডেস্ক :গত মৌসুমের সাফল্য রিয়াল মাদ্রিদকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। কিন্তু পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের শুরু থেকেই বাজে সময় পার করছে জিনেদিন জিদানের দল।

 

বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে লজ্জাজনকভাবে (৩-১) হারের পর রিয়াল মাদ্রিদের এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। তবে টানা দুই হারের পরও দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সংকট দেখছেন না রিয়ালে।
তবে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন, মানুষ তাদের ভালো বিষয়গুলো খুব দ্রুতই ভুলে যায়। হ্যাঁ, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সিআর সেভেনের মতে, তিন-চার ম্যাচ হারলেও রিয়াল মাদ্রিদে সংকট তৈরি হবে না।

 

এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার বলেন, ‘আমি আসলে বুঝতেই পারছি না এটাকে কীভাবে সংকট বলা হয়? আমরা যা অর্জন করেছি, সেই ভালো জিনিসগুলো মানুষ খুব দ্রুতই ভুলে যায়। তবে আমার মতে, যদি তিন থেকে চারটা ম্যাচও হারি তারপরও এখানে কখনোই সংকট তৈরি হবে না।’
৩২ বছর বয়সী রোনালদো এ সময় জানিয়েছেন, আক্রমণভাগে দানি কারভাজাল এবং গ্যারেথ বেলের না থাকাটাও এমন হারের বড় কারণ। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ আশাবাদী টানা দুইবার ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডজয়ী এই তারকা। সেইসঙ্গে দলের তরুণ প্রতিভাবান ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর