,

ইরান সফরে রুশ প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পারমাণবিক চুক্তি সিরিয়া সঙ্কটসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে ইরানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।

পারমাণবিক চুক্তি ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান বিপরীতমুখী। ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ছয় জাতি রাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধরত ইরান এবং রাশিয়া। এ দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধীদের সমর্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ত্রি-পক্ষীয় একটি সম্মেলনেও অংশ নেবেন পুতিন। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী