,

বাহুবলির পর ফিরছেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলি-টু’। এতে দেবসেনা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। গত ২৮ এপ্রিল মুক্তি পায় এটি।

‘বাহুবলি টু’ মুক্তির পর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি আনুশকা। এরপর কেটে গেছে অনেকটা সময়। বিরতি ভেঙে এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক গৌতম মেননের পরবর্তী সিনেমা ‘অনদ্রাগা’। এতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন আনুশকা শেঠি। সম্প্রতি এ বিষয়টি চূড়ান্ত করেছেন তিনি। পরিচালক মেনন এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ হননি এ অভিনেত্রী।

‘অনদ্রাগা’ সিনেমাটির গল্প নারীকেন্দ্রীক। এছাড়াও সিনেমাটি একাধিক ভাষায় নির্মিত হবে বলে জানান পরিচালক।

আনুশকা ‘ভাগমতি’ নামে আরেকটি তামিল ভাষার সিনেমায় কাজ করছেন। এ সিনেমার শুটিং ২০১৬ সালের জুন মাসে শুরু হয়। আগামী ৭ নভেম্বর আনুশকার জন্মদিনে জি অশোক পরিচালিক এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হবে। ২০১৮ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর