সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির ঘটনা মনে করিয়ে দিলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ঠিক এক বছর আগে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক অবাক করা ঘটনা ঘটেছিল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হঠাৎ ঢুকে পড়েন এক দর্শক।

নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে তিনি ছুটে আসেন প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে। ম্যাশও তাকে বুকে জড়িয়ে ধরেন। একবছর পর এমনই এক ঘটনা ঘটল চ্যাম্পিয়নস লিগে।

অলিম্পিয়াকোসের বিপক্ষে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। গোলশুন্য ড্র হওয়া ওই ম্যাচে মাঠে ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচের এক পর্যায়ে হঠাৎ মাঠে প্রবেশ করেন দুই সমর্থক। মাঠে দর্শকদের প্রবেশের ব্যাপারে উয়েফার স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও নিরাপত্তাকর্মীরা অজানা কারণে তাদের আটাকানোর তেমন চেষ্টা করেননি! একবার কেবল তাদের পিছনে ছুটতে দেখা গছে।

বলা বাহুল্য যে, ওই দুই সমর্থকের লক্ষ্য ছিলেন লিওনেল মেসি। তারা মেসির একটু কাছে যেতে চেয়েছিলেন।

একটিবার জড়িয়ে ধরা আর একটি সেলফি- ব্যাস আর কিছু নয়। শেষ পর্যন্ত বিনা বাধায় নিজেদের উদ্দেশ্য হাসিল করেছেন ওই দুই দর্শক। একজন মেসিকে জড়িয়ে ধরে তুলেছেন সেলসি। অন্যজন বুকে জড়িয়ে ধরে ভালোবাসার চুমু এঁটে দিয়েছেন মেসির শ্মশ্রুমন্ডিত গালে!

মেসিও ভক্তদের এই আশা পূরণে বাধা দেননি। ৫ বারের বর্ষসেরা জড়িয়ে ধরেছেন দুজনকে। আরও অবাক করা বিষয় কি জানেন? মেসির জন্য মাঠে ঢুকে পড়ার ঝুঁকি নেওয়া ওই দুজন ছিলেন বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের সমর্থক! মেসি এমন একজন ফুটবলার, যিনি প্রতিপক্ষের ভালোভাসা অর্জন করে নিতে পারেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি যেমন সবার ভালোবাসা পেয়ে থাকেন।

মাশরাফিকে এক ভক্তের জড়িয়ে ধরার সেই দৃশ্য। ফাইল ছবি

না, এটা মাশরাফি আর মেসির মধ্যকার তুলনা নয়। দুজন দুই জগতের মানুষ। তবে বিশ্বে কিছু মানুষ আছেন যারা বিখ্যাত হওয়ার পরেও বদলে যান না। বাংলাদেশের মাশরাফি কিংবা হাজার হাজার মাইল দূরের আর্জেন্টিনার মেসি সেই গোত্রের মানুষ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা