,

হামলার নিকটেই ছিলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যা করেছে সন্দেহভাজন এক সন্ত্রাসী। আর এ হামলার সময় নিকটেই ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।

আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, নিউ ইয়র্ক আবারো আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠো। আমি তোমাকে ভালোবাসি। এ দুঃখজনক ঘটনার আক্রান্তদের প্রতি আমার সমবেদনা।

অন্য আরেকটি টুইটে তিনি লেখেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ সেরে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা।

কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এ কারণে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর