সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরুণের ব্রেকআপ!

news-image

বিনোদন ডেস্ক : সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে খবরে আসেন বলিউড তারকারা। বিশেষ করে তাদের প্রেম-বিচ্ছেদ নিয়ে প্রায়ই নানা গুঞ্জন শোনা যায়। প্রেমের সম্পর্কের কারণে অনেক সময় সংবাদের শিরোনাম হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান। বলিপাড়ায় নাতাশা দালালের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় নতুন নয়।

অবশ্য এ জুটি প্রেমের সম্পর্কের কথা অনুষ্ঠানিকভাবে এখনো স্বীকার করেনি। তবে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। এমনকি বরুণের জুড়ওয়া-টু সিনেমার বিশেষ প্রদর্শনীতেও এসেছিলেন নাতাশা। কিন্তু এ জুটি নাকি প্রেমের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, এ দুজনের মধ্যে অনেক মতপার্থক্য হয়। কয়েকদিন আগে বরুণ ও নাতাশার মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হয়। আর সেটির কারণেই তাদের সম্পর্কের ইতি ঘটেছে। এমনকি দীপাবলীও একসঙ্গে পালন করেননি তারা। বরুণ বিভিন্ন পার্টিতে একা গিয়েছেন, যা নাতাশাকে খুবই মর্মাহত করেছে।

অন্য একটি সূত্র জানান, গত কয়েকদিন ধরে নাতাশাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। সম্প্রতি এক বন্ধুর কাছে তার দুঃখের কথা জানান তিনি। বরুণ তাকে ঠিকমতো সময় দিচ্ছেন না বলে অভিযোগ করেন নাতাশা। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং প্রেমের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তারা। যেহেতু বরুণ তার প্রেম নিয়ে খোলাখুলি কোনো কথা বলেননি, তাই ব্রেকআপ নিয়েও মুখ খুলতে নারাজ তিনি।

বর্তমানে সুজিত সিরকারের অক্টোবর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বরুণ। আগামী বছর এপ্রিলে এটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা