,

‘বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ক, তাই ধরা খেয়েছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের প্রেসক্রিপশনে বিএনপির জন্ম হয়েছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি সব সময়ে ষড়যন্ত্র করে। কিন্তু এবার ধরা খেয়ে গেছে তাদের নিজেদের ফাঁদে।

বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ক। তাই তারা ধরা খেয়ে গেছে।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের অস্থায়ী কার্যালয়ে জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। খবর-বাসস’র।

কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া নাকি অসুস্থ। তিনি রোহিঙ্গাদের দেখতে গেলেন গাড়িতে। এতটা লম্বা পথ বিমানেই যেতে পারতেন। কিন্তু একজন অসুস্থ মানুষ কিভাবে এতপথ গাড়িতে গেলেন।

গাড়ি বহরে হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, খালেদা জিয়া উখিয়ায় অবস্থান করলেন।

তখন কোনো হামলা হয়নি। কিন্তু আসার পথে তার গাড়ি বহরের পিছনের গাড়িতে আগুন। অথচ তার কোনো নেতাকর্মী আহত হননি। এই ষড়যন্ত্রের পিছনে খালেদা, ফখরুল যেই থাকুক তাদের বিচারের আওতায় আনা হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর