,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিসিবি সভাপতি পাপন

news-image

 

স্পোর্টস ডেস্ক :বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন।

আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি হিসেবে পাপনের নাম ঘোষণা করা হয়।

২৫ জন পরিচালকের ২৩ জনই আগের, তাই সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তিনিই নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৩ থেকে ২০১৭ সালের ১৬ অক্টোবর পর্যন্ত বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহ-সভাপতি মনোনীত হন। সেসময় সরকারের মনোনয়নে প্রথমবার মতো সভাপতির দায়িত্ব পান পাপন। একবছর পর বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেসময় বিরোধীপক্ষ ছিল সাবের হোসেন চৌধুরীর প্যানেল। ওই নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বচন বয়কট করেন তারা। তাই সেবারও নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর এবারও কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের নির্বাচিত হলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর