,

টুইটারে ঊর্বশীর অশ্লীল পোস্ট!

news-image

 

বিনোদন ডেস্ক :হ্যাকারদের কবলে পড়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলার টুইটার অ্যাকাউন্ট। আর এরপরই অশ্লীল ভাষায় টুইট করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে।

তবে উর্বশী জানিয়েছেন তার অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরপর সেখানে অশ্লীল পোস্ট দেওয়া হয়েছে।
সম্প্রতি ‘কাবিল’ সিনেমায় ‘হাসিনো কা দিওয়ানা’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পান ঊর্বশী। ‘হেট স্টোরি’র চতুর্থ সংস্করণের নায়িকাও তিনি। শোনা গেছে ‘রেস থ্রি’তেও বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে।

মঙ্গলবার নিজের প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। যাতে অশালীন ভাষায় স্ট্যাটাস দেওয়া হয়েছিল। কমেন্টে নায়িকা জানান, কেউ তাঁর প্রোফাইল হ্যাক করে এই সমস্ত ভাষা লিখেছে। এখনও সুরক্ষিত নয় তাঁর প্রোফাইল।

কেউ যদি তাঁর ফেসবুক থেকে কোনও বার্তা পান। তখনই যেন সে বিষয়ে নায়িকাকে জানিয়ে দেন। এমন ঘটনার জন্য তিনি দুঃখিত।

 

কারা এমন কাজ করেছে? কেনই বা করেছে? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে এই ঘটনায় বেশ বিপাকে পড়েছেন ঊর্বশী। বিষয়টি কতদূর যেতে পারে তা আপাতত দেখতে চাইছেন তিনি। তারপরই পুলিশে অভিযোগ জানাবেন।

তবে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন তিনি। অ্যাকাউন্টটি এখনই বন্ধ করতে চান না নায়িকা। কারণ এটিই দর্শকদের কাছে যোগাযোগ করার অন্যতম উপায় তাঁর কাছে। নিজের অনুরাগীদের নিরাশ করতে চান না তিনি। তাই নিজের পোস্টের ধারা অব্যাহত রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর