সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরবের গেম রিটার্নসের প্রচারণায় ছাত্রলীগ সভাপতি

news-image

বিনোদন প্রতিবেদক : নিরব, লাবণ্য লি ও তমা অভিনীত চলচ্চিত্র গেম রিটার্নস’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট তারকারা। এবার তাদের প্রচারণায় সামিল হলো ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নিরবের সঙ্গে সিনেমাটির প্রচারণায় অংশ নেন।

এসময় তিনি সিনেমাটির জন্য শুভকামনা জানান। অভিনেতা নিরব বলেন, ‘গেইম রিটার্নসের প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছিলাম। শুভ কামনা জানালেন এবং ৩ নভেম্বর গেইম রিটার্নস দেখবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সবার ভালোবাসায় সিক্ত হোক গেইম রিটার্নস।’

আগামী ৩রা নভেম্বর মহাসমারোহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘গেম রিটার্নস’ ছবিটি। এরই মধ্যে ছবির তিনটি গান প্রকাশ করা হয় ইউটিউবে। প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তারকা জুটি।

রয়েল খানের পরিচালনায় অ্যাকশন-থ্রিলার ধর্মী এ ছবিতে নিরব ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, লাবণ্য লি, মিশা সওদাগর, সোহেল সিরাজ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন রোনিও মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা