,

‘বিএনপি ক্ষমতায় এলে ৩০ লাখ মানুষ খুন হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় আসলে কমপক্ষে ৩০ লাখ মানুষ খুন হবে। পাশাপাশি প্রগতিশীল মুক্তমনা মানুষদের হত্যা করা হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সাম্যবাদী দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওয়াকার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এসময়ে তিনি আরও বলেন, ‘সমাজতন্ত্র কায়েমের লক্ষে এই উপমহাদেশে দীর্ঘ দিন আগে সমাজতান্ত্রিক ভাবধারায় সাম্যবাদী দলের যাত্রা। লেনিনের মতাদর্শে এ দেশে মানুষ জাতীয় মুক্তির লড়াইয়ে অনুপ্রাণিত হয়েছিল।

মেনন বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে লেখা সংবিধানের চারটি মূলনীতির একটি হলো সমাজতন্ত্র। যা আমরা নিজেরা লিখে তা আজ বাস্তবায়ন হচ্ছে না। নিজেরা লিখে তা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে সামনে আরও কঠিন সময় আসবে।’

সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আসতে দিলে সামনে বিপদ আছে দাবি করে মেনন বলেন, ‘বাংলাদেশে ৩ কোটি মানুষ এখনও দরিদ্র। অনেক মানুষ হতদরিদ্র। শুধু উন্নয়ন নয়, জঙ্গি-সন্ত্রাসবাদ, জামায়াত-শিবিরকে উৎখাত করতে না পারলে, তাদের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে না পারলে সামনে আরও কঠিন সময় আসবে।’

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয় দেশ এবং ২০৪১ সালে আধুনিক একটি দেশ হবে বাংলাদেশ। কিন্তু আমি বলতে চাই, এসব উন্নয়ন কার জন্য?

সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর