,

দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার দিনই আলোচনায় বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন দলের পেস আক্রমণের অন্যতম এই অস্ত্র। মঙ্গলবার মোহাম্মদপুরের লালমাটিয়ায় তাসকিনের স্ত্রী রাবেয়ার পৈতৃক বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-রাবেয়ার আংটি বদল অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালের অক্টোবরের শেষ দিনে নতুন ইনিংসে পা দিলেন তাসকিন। স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতিতে স্নাতক বিভাগের শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মাত্র শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে মঙ্গলবার সকালেই দেশে ফিরেছেন তাসকিন ও তার দল। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে একটি টেস্ট ছাড়া বাকি সব ম্যাচেই মূল একাদশে ছিলেন তাসকিন। যদিও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টেস্টে সাত উইকেট, ওয়ানডেতে ৪৭ উইকেট ও টি-টোয়েন্টিতে ১০ উইকেট নেওয়া এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় শুধুমাত্র সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দুটি উইকেট নিতে পেরেছেন তাসকিন। বাকি সব ম্যাচেই ছিলেন উইকেটশূন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর