সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের উৎসাহ ডিজিটাল বাংলাদেশের বড় উপাদান : পলক

news-image

প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের উৎসাহ ডিজিটাল বাংলাদেশের বড় উপাদান। তরুণ প্রজন্ম বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রসারে এবং শান্তি ও সহনশীলতাকে ধরে রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ ২০১৭ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজ তরুণদের অসাধারণ সব আইডিয়ার মাধ্যমে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের মতো একটি প্ল্যাটফর্ম আমাদের দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের তরুণদের মাঝে স্টার্ট-আপ সংস্কৃতি ছড়িয়ে উদ্ভাবনী শক্তি বাড়াতে ইউএনডিপি ও আইসিটি ডিভিশনের একসঙ্গে কাজ করা কতটা জরুরি। তরুণদের এই উৎসাহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করছে প্রতিদিন।’

প্রতিমন্ত্রী এ সময় বিজয়ী ৩টি দলকে জনতা টাওয়ারে কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দের ঘোষণা দেন এবং বিজয়ী দলসহ অন্যান্য প্রতিযোগী দলকে আইসিটি ডিভিশন কর্তৃক বাস্তবায়িত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিওরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্পেও জমা দিতে বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি বাংলাদেশের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর কিওকো ইয়োকো সুকা বলেন, ‘তারুণ্যে সমৃদ্ধ বাংলাদেশ একটি তরুণ দেশ। ইউএনডিপি এই বৃহৎ তরুণ জনসংখ্যাকে সঠিক প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় দক্ষতা প্রদানে আগ্রহী, আমাদের বিশ্বাস এটি দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তাদেরকে সাহায্য করবে।’

উল্লেখ্য, দ্বিতীয় বছরের মতো ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’। তিনটি আইডিয়া নির্বাচনের মাধ্যমে গত সোমবার এ আয়োজন শেষ হয়। বহুমাত্রিক বাংলাদেশের মানুষের বৈচিত্র্যময় ও শান্তিপূর্ণ রূপটিকে ধরে রাখার সৃজনশীল আইডিয়া প্রদানের জন্য এই চ্যালেঞ্জের বিজয়ী দলের নাম ঘোষণা করে বিশেষ বিচারকবৃন্দ। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, ফেসবুক ও মাইক্রোসফটের সহযোগিতায় ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ আয়োজন করে ইউএনডিপি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা