,

তাজিকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশের যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক : তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা মোটেও ভালো নয়। জাতীয় দল এ পর্যন্ত দেশটির সঙ্গে ১০ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। ৭টি হেরে, বাকি দুটি ম্যাচ ড্র। এ দুই দেশের যুব দলের লড়াইয়ে স্বাভাবিকভাবেই তাজিকিস্তান ফেবারিট। আর খেলা যদি হয় তাজিকিস্তানের মাটিতে তাহলে তো কথাই নেই।

মঙ্গলবার দুই দেশের যুব দলের লড়াইয়ে মাটি আর আবহাওয়া কোনো ফ্যাক্টরই হয়নি বাংলাদেশের যুবাদের জন্য। দুসানবের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের গোল শূণ্যভাবে রুখে দিয়েছে বাংলাদেশ।

এটি ছিল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটিকে রুখে দেয়ায় বাংলাদেশের সামনে তৈরি হলো পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা। উজবেকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচের ফলই বলে দেবে কী আছে বাংলাদেশের ভাগ্যে।

মঙ্গলবারই ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র করেছে মালদ্বীপ আর শ্রীলংকা। মালদ্বীপের দুর্ভাগ্য ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইনজুরি সময়ে গোল করে মালদ্বীপের পয়েন্টে ভাগ বসায় লংকানরা।

বাংলাদেশ বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে মালদ্বীপের সঙ্গে। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান ও শ্রীলংকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর