,

জওয়ানদের জন্য নিজের হাতে ‘ঘর কা খানা’ তৈরি করলেন অক্ষয়

news-image

 

বিনোদন ডেস্ক : রান্নার সঙ্গে তাঁর সম্পর্ক বহু পুরনো। যখন রাজীব ভাটিয়া ছিলেন। তখন এই রান্নাই আয়ের অন্যতম মাধ্যম ছিল। মার্শাল আর্টের পাশাপাশি এটাও নিয়মিত করতেন। এখন তিনি সুপারস্টার অক্ষয় কুমার। বলিউডের খানদানের মাঝেও নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছেন। তবে নিজের পুরনো ভালবাসাগুলি ছাড়েননি। সময় পেলেই হয় মার্শাল আর্টের চর্চায় মেতে ওঠেন, নয়তো রান্নাঘরে হেঁশেল সামলান। এ নমুনা সোশ্যাল মিডিয়াতেও মিলেছে।

 

নিজের এই দক্ষতা দিয়ে এবার জওয়ানদের মুখেও হাসি ফোটালেন বলিউডের খিলাড়ি। তাঁদের খাতিরেই অক্ষয়ের খোলস ছেড়ে ফের হয়ে উঠলেন রাজীব ভাটিয়া। অ্যাপ্রন পরে সোজা ঢুকে গেলেন হেঁশেলে। কারও চাই তেলে টইটম্বুর বেগুন ভাজা, কারও মশলাদার ছোলে, কারও আবার চাই বাড়িতে তৈরি পরোটা-কোরমা। সকলের আবদার মেটালেন অক্ষয়। নিজের হাতে জওয়ানদের তৈরি করে দিলেন ‘ঘর কা খানা’। দেখুন ভিডিও-

 

শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার গুরু দায়িত্ব জওয়ানদের কাঁধে। এই দায়িত্ব পালনের জন্যই তাঁরা দিনের পর দিন ঘর-সংসার ফেলে সীমান্তে পড়ে থাকেন। এই আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েই ভিডিওটি পোস্ট করেছেন অক্ষয়। বাকিদেরই এই কাজে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

কেবল বিজ্ঞাপনই নয় জওয়ানদের জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করেছেন অক্ষয়। তাঁর পরিকল্পনাতেই বাস্তবের রূপ পেয়েছে ‘ভারত কে বীর’ ওয়েবসাইট। যেখানে জওয়ানদের জন্য অনুদান দিতে পারেন সাধারণ মানুষ। অনেকে শহিদ জওয়ানদের পরিবারের দায়িত্বও ভাগ করে নিতে পারেন। নিজের সিনেমাতেও স্বচ্ছ ভারত, স্যানিটারি ন্যাপকিনের সচেতনতার মতো বিষয় তুলে ধরছেন আক্কি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর